পাহারাদারকে বেঁধে ছয় দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১২:৫৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১২:৫৭:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর সদর উপ‌জেলার হাউস‌দি‌ বাজা‌রে পাহাদারকে বেঁধে ছয়টি স্বর্ণের দোকানে ডাকাতি করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোরে স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানায়, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান স্বর্ণ ব্যবসায়ীরা। ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আহত করে বেঁধে প্রথমে নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে। পরে আরো পাঁচটি দোকানে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্ধুকও নিয়ে যায় ডাকাতচক্র। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

এ ব‌্যাপা‌রে ক্ষতিগ্রস্ত নিউ কণিকা জুয়েলার্সের মালিক স্বদেব মন্ডল বলেন, রাতে আমরা দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে হঠাৎ করে শুনি আমাদের দোকানে ডাকাতি হয়েছে। দোকানে থাকা সব মালপত্র ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা।

অন্যদিকে নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্সের মালিক পরিমল মালো বলেন, শুধু আমার দোকান নয়, আরো ৬টি স্বর্ণের দোকান ও একটি মুদির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের টহল অব্যাহত থাকলে এমন ঘটনা ঘটত না। এখন আমরা বাজারের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় আছি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘স্বর্ণের দোকানের মালামাল ডাকাতির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]