নকল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে কারাদণ্ড

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১০:৫৫:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১০:৫৫:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে ফারুক হোসেন নামে এক দুধ ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
 
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার সিংগাড়ি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ২০০ লিটার ক্ষতিকর জেলি উদ্ধার করে তা ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ফারুক দুগ্ধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এসব নকল দুধ তিনি দেশের নামকরা বিভিন্ন সিলিং সেন্টারে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে ঘটনার সত্যতা পাওয়ায় দুগ্ধ ব্যবসায়ী ফারুককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় সেখান থেকে ২০০ লিটার ক্ষতিকর জেলি উদ্ধার করে তা ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমার দেশকে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সেখান থেকে ২০০ লিটার ক্ষতিকর জেলি জব্দ করে তা ধ্বংস করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]