কুড়িগ্রামে অটোরিকশা থেকে ২২০ লিটার পেট্রোল উদ্ধার, খোঁজ নেই মালিকের

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০১:০৬:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০১:০৬:৫০ পূর্বাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রামের রাজিবপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে মালিকবিহীন ২২০ লিটার পেট্রোল জব্দ করেছেন স্থানীয়রা। পরে জব্দ তেল সরকারি দামে বিক্রি করে দেয় উপজেলা প্রশাসন।
 
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার শিবের ডাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে পেট্রোল সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় মোটরসাইকেল চালক ও জনতা অটোরিকশাটি আটক করে। পরে তারা রাজিবুল থানা পুলিশ ও রাজিবপুর উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মালিকবিহীন একটি ড্রামে থাকা ২২০ লিটার পেট্রোল জব্দ করেন।
 
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম এফ শামিম বলেন, জব্দ পেট্রোল সরকার নির্ধারিত দামে বিক্রি করা হচ্ছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। তেলের প্রকৃত মা‌লিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]