রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়ি

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১১:৪৮:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১১:৪৮:২৩ অপরাহ্ন
 
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:
 
সিরাজগঞ্জের রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়ি। এতে ঘরের আসবাবপত্র প্রয়োজনীয় মালামাল সহ প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দরিদ্র কৃষক সামিদুল। গত ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া গ্রামের দরিদ্র কৃষক সামিদুল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।


তিনি ওই গ্রামের মৃত ফজর আলী শেখের ছেলে। কি কারনে আগুন লেগেছে তা সঠিকভাবে জানা যায়নি। ক্ষতিগ্রস্ত সামিদুল শেখ এর মেয়ের বড় জামাই মোঃ আলমগীর শেখ জানান, বসত ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন দরিদ্র কৃষক সামিদুল শেখ। এমতাবস্থায় উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন উপজেলার দরিদ্র কৃষক মোঃ সামিদুল সেখ।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]