বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৫৭:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৫৭:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি হলেন আরিফুর রহমান বাবু (৩৫)। তিনি বাদলপাড়া গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।


শুক্রবার দুপুরে উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 
বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত বাবুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ থানার পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]