দেশের আকাশে দেখা যাবে লাইরিড উল্কাপাত

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৫:৪০:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৫:৪০:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রাতের আকাশ আজ শুক্রবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাজবে নতুন সাজে । বিশেষ করে এই সময়ে মহাকাশের অন্যতম আকর্ষণীয় ঘটনা লাইরিড উল্কাপাত এবং গ্রহদের কক্ষপথের পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাবে।

এপ্রিলের শেষার্ধের সবচেয়ে বড় আকর্ষণ হলো লাইরিড উল্কাপাত। প্রতিবছর এই সময়ে পৃথিবী যখন থ্যাচার নামের ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার মেঘ অতিক্রম করে, তখনই এই চমৎকার দৃশ্য দেখা যায়।

এই উল্কাপাত সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ২২ এপ্রিল রাত থেকে ২৩ এপ্রিল ভোর পর্যন্ত। আকাশ পরিষ্কার থাকলে প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০টি উল্কা দেখা যেতে পারে। লাইরিড উল্কাগুলো বেশ উজ্জ্বল হয় এবং অনেক সময় দীর্ঘস্থায়ী আলোর রেখা রেখে যায়।

এপ্রিলের শেষ দুই সপ্তাহে গ্রহগুলোর অবস্থান পরিবর্তন হবে। এ সময় পশ্চিম আকাশে শুক্র গ্রহ তার উজ্জ্বলতা বজায় রাখলেও এটি ধীরে ধীরে দিগন্তের আরও নিচে নেমে যাবে। অন্যদিকে মঙ্গল গ্রহের লালচে আভা সন্ধ্যার আকাশে বেশ স্পষ্ট দেখা যাবে।

এ মাসের শেষ দিকে সূর্যোদয়ের প্রায় দুই ঘণ্টা আগে পুব আকাশে শনি গ্রহ বেশ উঁচুতে অবস্থান করবে। শনির গ্রহের খুব কাছেই থাকবে বরফদানব নেপচুন। তবে এটি দেখার জন্য শক্তিশালী টেলিস্কোপের প্রয়োজন হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]