ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৫:০৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৫:০৭:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আরোহী আটজনই নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকারীরা লাশ ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করছেন।

 
ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি বলেছেন, এয়ারবাস এইচ১৩০ হেলিকপ্টারটি বৃহস্পতিবার সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শাফি বলেন, দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থানটি একটি ঘন জঙ্গলময় ও খাড়া পাহাড়ি এলাকা। দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট। স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, এই দুর্ঘটনায় হেলিকপ্টারটির ছয়জন যাত্রী ও দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]