মূলাদীতে গ্রামের সাধারণ জনগণের ন্যায় বিচার নিশ্চিতে গ্রাম আদালত সক্রিয় করা

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৪:০৮:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৪:০৮:২৪ অপরাহ্ন
 
 
 
মুলাদী প্রতিনিধ:
 
মূলাদীতে গ্রামের সাধারণ জনগণের ন্যায় বিচার নিশ্চিতে গ্রাম আদালত সক্রিয় করার জন্য ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের এক যোগে কাজ করার উপর গুরুত্ব দিলেন বরিশালের ডিডিএল জি।।

 
গ্রামের সাধারণ জনগণের ন্যায় বিচার নিশ্চিতে গ্রাম আদালত সক্রিয় করার জন্য ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের এক যোগে কাজ করার উপর গুরুত্ব দিলেন বরিশালের ডিডিএল জি। মূলাদীতে পরিদর্শনে এসে বিভিন্ন দিক নির্দেশনা দিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক দীনেশ সরকার ।

 গতকাল বুধবার বেলা ১১ টায় মুলাদী উপজেলা নির্বাহি কর্মকর্তার রুমে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার অধিদপ্তরের  উপ-পরিচালক দীনেশ সরকার তার বক্তব্যে জন্ম মৃত্যুর নিবন্ধনের টার্গেট, গ্রাম আদালতের আইন সংক্রান্ত ও টার্গেট পূরণ এবং ইউনিয়ন পরিষদের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম সারোয়ার, মুলাদী উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাগ শাহা, মুলাদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা শফিউল আলম, উপজেলা গ্রাম আদালতের কো অর্ডিনেটর দীপা ঘরামী সহ ইউনিয়ন কর্মকর্তাগণ ও ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]