ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০২:২৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০২:২৮:৪০ অপরাহ্ন

মো. হারুন-্উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি।

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর বিএনপির উদ্যোগে শহরের নিমতলা মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড় উপরে বিক্ষোভকারীরা রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান এসময় প্রায় ঘন্টাব্যাপি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অনতিবিলম্বে রাশেদ প্রধানকে আইনের আওতায় আনার দাবি জানান। এ ধরনের বক্তব্য ভবিষ্যতে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]