নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ লেবাননের বিনত জুবাইল এলাকায় বুধবার হিজবুল্লাহর প্রায় ৭০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরাইলি সামরিক বাহিনী।
টেলিগ্রামে দেওয়া এই বিবৃতিটি এমন এক সময়ে দেওয়া হলো, যখন গতকাল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ওই এলাকায় হিজবুল্লাহর ‘‘প্রধান ঘাঁটি নির্মূল করার দ্বারপ্রান্তে’’ রয়েছে।
বৃহস্পতিবার ভোরে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে রাতভর চালানো একটি ড্রোন হামলা প্রতিহত করেছে তারা।
আইডিএফ আরো জানিয়েছে, ইসরাইলি নৌ-বাহিনীর ক্রুরা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা দেশের আকাশ রক্ষায় এখন পর্যন্ত প্রায় ৪০টি প্রতিরক্ষামূলক অভিযানে অংশ নিয়েছে।