কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৫:৪৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৫:৪৯:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ৩১ জন শিক্ষক ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ লাভ করেছেন। উচ্চমানের (হাই ইমপ্যাক্ট) আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট অনুষদের এক্সপার্ট প্যানেল কর্তৃক যাচাই-বাছাই শেষে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে শিক্ষকদের মাঝে এ অ্যাওয়ার্ড তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুর রফিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রকিব মোহাম্মদ জালাল উদ্দিন জামালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই দপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মান নির্ধারিত হয় তার গবেষণার গুণগত মান, উদ্ভাবনী সক্ষমতা এবং জ্ঞান সৃষ্টির ধারাবাহিকতার মাধ্যমে। উচ্চমানের আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও গৌরবের বিষয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]