​কেন্দুয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৪:১৬:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৪:১৬:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ইমারজেন্সি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) সকালের দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাঈম হাসান।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ.ব. মোকতাদের বিল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এন এম শফিকুল ইসলাম, কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ প্রমূখ।

সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কিন্ডারগার্টেন শিক্ষক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক ব্যক্তি অংশ নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাঈম হাসান জানান, আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে ১০ মে পর্যন্ত চলবে। ক্যাম্পেইন সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]