নিজস্ব প্রতিবেদক
মার্কিন নিষেধাজ্ঞায় থাকা আরো একটি সুপার ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলাকালেই এ নিয়ে দ্বিতীয় ট্যাংকার পার হওয়ার ঘটনা ঘটলো।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এলএসইজি এবং কেপলারের সামুদ্রিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, খালি অবস্থাং ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ‘আরএইচএন’ বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম ভিএলসিসিটি কোন দিকে যাচ্ছে, তা স্পষ্ট নয়।
বুধবার ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একটি ইরানি সুপার ট্যাংকার অবরোধ সত্ত্বেও প্রণালিটি অতিক্রম করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে।
এরআগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে, ১০টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সোমবার অবরোধ শুরুর পর থেকে কোনো জাহাজ তা ভাঙতে পারেনি।