গাইবান্ধা এবং রংপুরে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৮৪ বোতল ফেন্সিডিল, ৬৫ বোতল এস্কাফ এবং ৮.৪ কেজি গাঁজা জব্দসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০১:৩০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০১:৩০:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
গাইবান্ধা এবং রংপুরে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৮৪ বোতল ফেন্সিডিল, ৬৫ বোতল এস্কাফ এবং ৮.৪ কেজি গাঁজা জব্দসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 
 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
 র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ইং ১৫/০৪/২০২৬ তারিখ রাত ০৮.১০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন রংপুর টু ঢাকা মহাসড়কের পাশে  এফ.এস.এম সরকার ম্যানসন এর নতুন নির্মাণাধীন ভবনের সামনে চেকপোস্ট করাকালীন এসআই এন্টারপ্রাইজের বাস তল্লাশী করে ধৃত আসামির হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগের ভিতরে রক্ষিত ৮৪ বোতাল ফেন্সিডিল এবং ৬৫ বোতাল এস্কাফ জব্দসহ  আসামি মোঃ মহসীন (৪৪), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-মোছাঃ ছেনোয়ারা বেগম, সাং-বশির আহমেদ টেন্ডল বাড়ী, বহদ্দারহাট, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 পৃথক অপর একটি অভিযানে র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৫/০৪/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বড় হযরতপুর ইউপি’র খামার ফতেপুর গ্রামস্থ নানকর পাকার মাথার মোড়ে জনৈক মোঃ সুজন, পিতা-মোঃ মনসুর আলী এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করাকালীন ধৃত আসামির ইজিবাইক তল্লাশী করে চালকের সিটের নিচ হতে রক্ষিত ৮.৪ কেজি গাঁজা জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ আমজাদ হোসেন (৪০), পিতা- মোঃ শমসের আলী, সাং-দক্ষিণ রাজীবপুর, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা এবং ২। মোছাঃ আজিমা বেগম (৩০), স্বামী-মৃত ওসমান আলী @ রাজু, পিতা-মোঃ আজিজ আলী মন্ডল, সাং-অনন্তপুর (বেড়াকুটি বাজার), থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
 
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]