মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে ইরানে ৪ জন গ্রেপ্তার

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০১:০৬:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০১:০৬:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে চারজনকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, তাদের বিরুদ্ধে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আনা হয়েছে।


ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, গ্রেপ্তার হওয়া চারজনকে ‘এজেন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইআরজিসির গোয়েন্দা বিভাগের তৎপরতার মাধ্যমে তাদের আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


অভিযোগ অনুযায়ী, এই ব্যক্তিরা ইন্টারনেটের মাধ্যমে যুদ্ধ চলাকালীন ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি ও অবস্থান মোসাদের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]