তেকসাস এর সভাপতি যুবরাজ সাধারণ সম্পাদক বুশরা

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১২:১৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১২:১৮:৫২ অপরাহ্ন
 
ক্যাম্পাস প্রতিনিধি : 
 
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস) এর কার্যনির্বাহী কমিটিতে দেশপত্র পত্রিকার আজিজুল ইসলাম যুবরাজ সভাপতি এবং কাল প্রকাশ-এর জান্নাতুন নেছা বুশরা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ ও  উপদেষ্টা সজিব আহমেদ রিওন আগামী এক বছরের জন্য এই কার্যনির্বাহী কমিটি অনুমোদন প্রদান করেন।

কমিটিতে অন্যান্যরা হলেন সহ সভাপতি মোঃ সাকিবুল হাসান (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), অর্থ সম্পাদক মোঃ রাকিব হাসান (আজকের পেপার), দপ্তর সম্পাদক মোঃ তুহিন ইসলাম রাতুল (দৈনিক প্রলয়), সহ দপ্তর সম্পাদক তাসনিম রহমান (এনবিবি), প্রচার সম্পাদক আতিকুল ইসলাম (ডেইলী নোট ২৪) এবং কার্যনির্বাহী সদস্য এহসানুল ইসলাম ইমন (জয়যাত্রা), ফারজানা সুলতানা সামিয়া (ভোরের জানালা) ও মেহেদী হাসান শ্রাবণ (বায়ান্নর কন্ঠ)।  

 
জানা যায়, সততা একতা বিচক্ষণতা স্লোগানকে সামনে রেখে রাজধানীর প্রাণ কেন্দ্র ফার্মগেটে ২০২০ সালের ২৮ এপ্রিল প্রতিষ্ঠা হয় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)।  প্রতিষ্ঠার পর থেকেই তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা-চর্চা, প্রশিক্ষণ ও গণমাধ্যম কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

২০২৫ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের সাংগঠনিক অস্থিরতা এবং পূর্ববর্তী কমিটিতে ‘বৈষম্যের শিকার হওয়া’ সদস্যদের নিয়ে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির মেয়াদ উর্ত্তীর্ণের পরে উপদেষ্টামন্ডলীর পরামর্শ ও সিদ্ধান্তক্রমে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। 
 
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকলেই সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন তেকসাসের সভাপতি আজিজুল ইসলাম যুবরাজ এবং সাধারণ সম্পাদক কাল প্রকাশ-এর জান্নাতুন নেছা বুশরা।  তারা আরো জানান, ক্যাম্পাস সাংবাদিকতায় আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবো। শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজ এবং তাদের যৌক্তিক দাবি আদায়ে থাকবো সচেষ্ট। 
 
এদিকে তাদের অভিনন্দন জানিয়ে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সচিব মাসুদুর রহমান জানান, নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন। পাশাপাশি কলেজ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে তাদের লেখনীর মাধ্যমে তথ্যবহুল সংবাদ প্রচারে সর্বোচ্চ চেষ্টা নবগঠিত কমিটি করবে ।

 নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজ সাংবাদিক সমিতি সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা। এই নবগঠিত কমিটির সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাই।  পাশাপাশি নবগঠিত এই কমিটি পারস্পারিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও পেশার মাধ্যমে কলেজ ও শিক্ষার্থীদের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করি।  

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]