চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ, যুক্তরাষ্ট্রকে নতুন হুঁশিয়ারি

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১০:১৭:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১০:১৭:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি । ইরানের সংবাদ সংস্থা ইসনা এ খবর জানিয়েছে। আরাগচি বলেছেন, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘উসকানিমূলক কার্যক্রম’ বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।

তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্থিতিকে আরো ‘জটিল’ করে তুলবে। তার মতে, এটি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।

ইসনার প্রতিবেদন অনুযায়ী, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সংকটের মধ্যে ইরানি জনগণের ‘সহনশীলতার’ প্রশংসা করেছেন।

তিনি আরো বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এবং এই সংঘাতের চূড়ান্ত সমাধান আনতে বেইজিং সাহায্য করতে প্রস্তুত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]