গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৯:০৯:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৯:০৯:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি।

 
অভিযানকালে দেখা যায়, ফিলিং স্টেশনটি তেল বিক্রি বন্ধ রেখেছে। তবে স্টোরেজ যাচাই করে পাওয়া যায় ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল, ১৪৬ লিটার অকটেন এবং ৫৭৭ লিটার ডিজেল।


এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি বলেন, পর্যাপ্ত জ্বালানি মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত মজুত জ্বালানি বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে বাজার তদারকি অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]