সাউন্ডবাংলা’র গান-কবিতা-ইলিশ-পান্তা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০১:৩৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০১:৩৯:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা’র গন-কবিতা, ইলিশ-পান্তা অনুষ্ঠিত হয়েছে। রমনা পার্কের তেতুল তলায় দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন সব্যসাচি লেখক সালাহ উদ্দিন মাহমুদ।

জাতীয় সাংস্কৃতিধারার ব্যবস্থাপনায় এতে গান-কবিতা ও কথা পরিবেশনে অংশ নেন সাউন্ডবাংলা’র পরিচালক কথাশিল্পী শান্তা ফারজানা, কবি বিমল সাহা, মিথিলা ফারজানা লোপা, দৈনিক পূর্বাভাস-এর সহ সম্পাদক কবি ওয়াজেদ রানা, জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য বেলায়েত বাবলু, হামিদুর রহমান, মো. উজ্জল, মো. বাবুল মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন মাহমুদ বলেন, নিবিড়ভাবে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করবার জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে আরো আন্তরিক হতে হবে। সাউন্ডবাংলা নিরেট দেশীয় সংস্কৃতিকে লালন করে যে উদ্যেগ গ্রহণ করেছে, সেই উদ্যেগকে আরো প্রশস্থ করতে পারলে অনেক বেশি মানুষ সম্পৃক্ত হবে বলে আমি মনে করি।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, আজকের প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের শিল্প-সংস্কৃতি তারুণ্যের অনন্য উদহারণ। চলমান সময়ে এসে সাংবাদিকতার পাশাপাশি সর্বোচ্চ আন্তরিকতায় যে লেখালেখি উপহার দিচ্ছেন, তার জন্য আমরা ঋদ্ধ হচ্ছি। আশা করি তিনি এবং আজকের সকল অতিথিবৃন্দ দেশ বিরোধীদেরকে রুখে দিতে লেখালেখির মধ্য দিয়ে আরো দৃঢ়ভাবে ভূমিকা রাখবেন।
সকাল থেকে শুরু হওয়া আয়োজনে উপস্থিত অতিথিদের মাঝে দুপুরে পান্তা-ইলিশ পরিবেশন করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]