ফিল্ড মার্শাল আসিম মুনির দারুণ কাজ করছেন: ট্রাম্প

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০১:১৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০১:১৬:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দুর্দান্ত কাজ করছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘আগামী দুই দিনের মধ্যে’ পুনরায় শুরু হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ফোনে নেওয়া প্রথম সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আলোচনা চলছে, কিন্তু কিছুটা ধীরগতিতে।’

নিউ ইয়র্ক পোস্টে জানায়, প্রায় আধ ঘণ্টা পর ট্রাম্প তাদের প্রতিনিধিকে আবার ফোন করেন। তিনি বলেন, ‘আপনার সেখানেই (ইসলামাবাদে, যেখানে প্রথম দফা আলোচনা হয়েছিল) থাকা উচিত, কারণ আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে, এবং আমরা সেখানে যাওয়ার দিকেই বেশি আগ্রহী।’

ট্রাম্প আরো বলেন, ‘এর সম্ভাবনাই বেশি, জানেন কেন? কারণ ফিল্ড মার্শাল (পাকিস্তানের সেনাপ্রধান) দারুণ কাজ করছেন।’

এর আগে পাকিস্তানের সেনাপ্রধানকে তিনি ‘প্রিয়’ বলে অভিহিত করেছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]