কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমীর বৈশাখী সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১২:১৯:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১২:১৯:০৯ অপরাহ্ন

 কাউখালী প্রতিনিধি: 
 উৎসবমুখর পরিবেশ আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সুর ছন্দ সংগীত একাডেমি’ এক মনোজ্ঞ বৈশাখী সংগীত অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই বর্ষবরণের চিরাচরিত গান ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গেয়ে নতুন বছরকে স্বাগত জানায় একাডেমীর শিক্ষার্থীরা। এরপর একে একে তারা হারানো দিনের গান, দেশাত্মবোধক গান এবং লোকজ সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে একাডেমীর শিশু শিল্পীদের পরিবেশনা উপস্থিত সুধীজনের ব্যাপক প্রশংসা কুড়ায়।

সুর ছন্দ সংগীত একাডেমির সংগীত পরিচালক বরিশাল বেতারের শিল্পী বনানী হালদারের পরিচালনায় সংগীত পরিবেশন করেন, সুর ছন্দ সংগীত একাডেমীর নিয়মিত শিল্পী ও বরিশাল বেতারের শিল্পী রূপকথা, একাডেমির সঙ্গীতশিল্পী অর্পিতা হালদার, তন্বী মজুমদার, প্রদীপ গুহ, অদ্বিতীয়া সিকদার, অর্পিতা, অন্না কর্মকার, তুলি হাজরা, সাইমন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত শ্রোতারা বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। অপসংস্কৃতির ভিড়ে নতুন প্রজন্মকে শুদ্ধ সংগীত চর্চায় উদ্বুদ্ধ করার জন্য সুর ছন্দ সংগীত একাডেমী যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সংগীতপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সকলকে বৈশাখী মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]