রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনায় আহত একাধিক শিক্ষার্থী

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১২:০৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১২:০৮:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ক্ষণিকা বাস দুর্ঘটনায় অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 
বুধবার সকাল ৮টার দিকে এফডিসির মোড়ে মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার পথে এ দুর্ঘটনা ঘটে।


ঢাবি শিক্ষার্থীদের বরাতে জানা যায়, বাসটি আগেই ফিটনেসবিহীন ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]