ইরান থেকে তেল নিতে পারবে না চীন: যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরান থেকে তেল নিতে পারবে না চীন। তিনি জানান, হরমুজ প্রণালিতে ইরানি তেলবাহী চীনা ট্যাংকারগুলো আটকে দেওয়া হবে। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি একথা বলেন।
 
বেসেন্ট বলেন, ‘তারা (চীন) ইরানের তেল পাবে না। তারা অন্য উৎস থেকে তেল নিতে পারে। কিন্তু ইরানি তেল নয়।’

তিনি চীনের সমালোচনা করে বলেন, ইরানের তেলের বড় ক্রেতা চীন বৈশ্বিক অংশীদার হিসেবে নির্ভরযোগ্য আচরণ করছে না। বেসেন্টের অভিযোগ, চীন একদিকে তেলের মজুত বাড়াচ্ছে, অন্যদিকে কিছু পণ্যের রপ্তানি সীমিত করছে। এ বিষয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান তিনি।

তবে এই বিরোধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মে মাসের মাঝামাঝি বেইজিং সফরের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে কি না— সে প্রশ্নের জবাব দিতে চাননি তিনি। বেসেন্ট বলেন, ‘এই সফরের বার্তা হওয়া উচিত স্থিতিশীলতা। গত গ্রীষ্মের পর থেকে আমাদের সম্পর্ক বেশ স্থিতিশীল রয়েছে এবং এই স্থিতিশীলতা ওপরের স্তর থেকেই এসেছে। যোগাযোগই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]