নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ ও র্যাব-১ এর যৌথ অভিযানে সুনামগঞ্জে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন
দেশে কর্মী প্রেরনের নামে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে
নেওয়ার ঘটনায় ০১ জন আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে
অগ্রণী ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের
প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ|
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম শরীফ উদ্দিন (৫৩) সুনামগঞ্জ জেলার সদর মডেল
থানাধীন তেতৈয়া এলাকার বাসিন্দা| ভিকটিমের এলাকায় ০১নং বিবাদী আবুল হোসেন ও ০২নং
বিবাদী ছরওয়ার মুর্শেদ ডালিম তাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে লোকজনকে কর্মসং¯’ানের জন্য
ইউরোপের আলবেনিয়াসহ বিভিন্ন দেশে পাঠাতে পারবে বলে প্রচার করে| বিবাদীদের উক্ত প্রচারের
ভিত্তিতে ভিকটিম ও আরো ০৮ জন ব্যক্তি কর্মসং¯’ানের জন্য আলবেনিয়া যেতে চাইলে বিবাদীরা
তাদেরকে বলে যে, আলবেনিয়ায় যেতে প্রত্যেকের ১২ লক্ষ টাকা লাগবে, প্রথমে প্রত্যেককে ৪ লক্ষ
টাকা দিতে হবে এবং আলবেনিয়ায় যাওয়ার সময় বাকী টাকা দিতে হবে| গত ০৬/০৭/২০২৪খ্রি.
তারিখ আনুমানিক বিকাল ১৬.০০ ঘটিকার সময় ভিকটিম ও ০৮ জন ব্যক্তি প্রত্যেকে ১ লক্ষ টাকা
করে মোট ৯ লক্ষ টাকা বিবাদীদের দেন এবং পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে
একাউন্ট, বিকাশ ও নগদের মাধ্যমে বিবাদীদের সর্বমোট ৭২,৮৭,৯০০/- টাকা দেন| কিছুদিন পর
বিবাদীরা ভিকটিম ও ০৮ জন ব্যক্তিকে শ্রীলঙ্কা হয়ে আলবেনিয়ায় নিয়ে যাওয়ার জন্য ঢাকায়
যেতে বললে তারা ঢাকায় বিবাদীদের কাছ যান| অতঃপর ০১নং ও ০২নং বিবাদী তাদের ০৯ জনের মধ্যে
০৭ জন ব্যক্তিকে শ্রীলঙ্কায় নিয়ে যায় এবং সেখানে একটি বাসা বাড়িতে রেখে বিবাদীদ্বয়
তাদেরকে না জানিয়ে দেশে চলে আসে| পরবর্তীতে উক্ত ০৭ জন ব্যক্তি বিবাদীদের কোন সন্ধান না
পেয়ে নিরুপায় হয়ে দেশে ফিরে আসেন| উক্ত ঘটনায় ভিকটিম শরীফ উদ্দিন বাদী হয়ে সুনামগঞ্জ
জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন| এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায়
আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেন|
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং
র্যাব-০১, সিপিসি-৩, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল গত ১৩ এপ্রিল
২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ০১.২৫ ঘটিকার সময় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন
নীলা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানার মামলা নং-৩৬,
তারিখ-১৮/০১/২০২৬ খ্রি., ধারা- ˆবদেশিক কর্মসং¯’ান ও অভিবাসী আইন ২০১৩ এর ৩১/৩৩/৩৬
তৎসহ ৪০৬/৪২০/১০৯ পেনাল কোড ১৮৬০; এর মূলে সুনামগঞ্জে অবৈধভাবে বিদেশে কর্মী
প্রেরনের নামে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার মামলার এজাহারনামীয়
০২নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারক...ত আসামি- ছরওয়ার মুর্শেদ
ডালিম(৪৮), পিতা- মোঃ সামছুল হক, সাং-যুধিষ্ঠিরপুর, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট|
| পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে সংশ্লিষ্ট থানায়
হস্তান্তর করা হয়েছে| এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান
গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে|