​নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিনুল ইসলাম - সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১১:১৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১১:১৩:১৭ অপরাহ্ন

হেলাল উদ্দীন (মিঞাজী)
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন প্রেসক্লাবের হলরুমে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। 
১৪ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩ টায় প্রেসক্লাব সভাকক্ষে প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদের সভাপতিত্বে সদস্য মোহাম্মদ তৈয়ব উল্লাহর পবিত্র কোরআন তেলোয়াতে সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলের পরিচালনায় স্বাগত  বক্তব্য রাখেন দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ইউনুছ। 
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি 

মাঈদুদ্দীন খালেদ, দৈনিক সাংঙ্গু পত্রিকার প্রতিনিধি মোঃ ইফসান খান ইমন,দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর, ৭১ টিভি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ আবদুর রশিদ, দৈনিক দিলকাল প্রতিনিধি জয়নাল আবেদীন টুক্কু,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আকতার রুনা, হাফিজুল ইসলাম চৌধুরী, মোঃ শাহীন প্রমূখ। 

  মোট সদস্য ১৩ জনের মধ্যে  ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম ৫ ভোট পেয়ে ২য় হয়েছে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাঈনুদ্দীন খালেদ। 

এছাড়াও সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দৈনিক যুগান্তর ও এশিয়া টেলিভিশন প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল  আর কোন পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক ও ৭১ টেলিভিশন উপজেলা প্রতিনিধি আবদুর রশিদ সহসভাপতি দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর, দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি ইফসান খান ইমন,  অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ উপজেলা প্রতিনিধি  মোহাম্মদ ইউনুস যুগ্ম সম্পাদক দৈনিক দিনকাল জয়নাল আবদ্দীন টুক্কু,তথ্য প্রযুক্তি, পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার রুনা, দপ্তর ও প্রচার সম্পাদক টিটিএন  বিশেষ প্রতিবেদক হাফিজুল ইসলাম চৌধুরী,

ক্রীড়া সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ শাহীন, 
,নির্বাহী সদস্য দৈনিক যায়যায়দিন ও দৈনিক সাঙ্গু প্রতিন আবদুল হামিদ, দৈনিক আইন বার্তা প্রতিনিধি মোহাম্মদ তৈয়ব উল্লাহ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]