নলছিটিতে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩, ঘরবাড়ি ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৯:৪৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৯:৫০:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘরবাড়ি ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগও উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দুপুর ১২টার দিকে ভেরনবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল্লাহ নিজ বসতভিটায় একটি গাছ কাটার সময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আব্দুল্লাহসহ আরও দুইজন আহত হন। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা আব্দুল্লাহর বসতঘরে ঢুকে দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। একই সময় ঘরের ভেতর থেকে ১ লাখ ৫৬ হাজার টাকা চুরির অভিযোগও করা হয়েছে।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নলছিটি থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]