যুক্তরাষ্ট্রের দেওয়া দীর্ঘদিনের চাপেই শক্তিশালী ইরান: বিশ্লেষক

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৭:২১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৭:২১:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরান প্রস্তুত থাকলেও দীর্ঘদিনের চাপ ও হুমকি মোকাবিলায় নিজেদের শক্ত অবস্থানে দেখছে তেহরান এমনটাই জানিয়েছেন এক বিশ্লেষক। খবর আলজারিরার।

ইরানি থিংক ট্যাংক ডিপ্লোহাউসের পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ বলেন, উভয় পক্ষ আলোচনায় আগ্রহ দেখালেও মূল বিষয়ে এখনও অনেক মতপার্থক্য রয়েছে।

তিনি আলজাজিরাকে জানান, যুক্তরাষ্ট্রের চরমপন্থি মনোভাব অবস্থান দীর্ঘদিন ধরে সামরিক বিকল্পকে সামনে রেখেছিল, যা এখন বাস্তবে রূপ নিয়েছে এবং এতে ইরানের আত্মবিশ্বাস আরো বেড়েছে।

গোলামজাদেহ বলেন, ‘ইরান মনে করে তারা টিকে গেছে, আর সেটিই তাদের আলোচনার টেবিলে আরো শক্তিশালী করেছে।’

তার মতে, দুই দশক ধরে চলা সামরিক হুমকি মোকাবিলা করার পর তেহরান এখন চাপের মুখে কোনো ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা খুব কমই অনুভব করছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রও নিজস্ব সীমাবদ্ধতার মুখে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, ‘যুক্তরাষ্ট্র সহজে কিছু ছাড় দিতে অভ্যস্ত নয়, এবং তারা তাদের সামরিক অভিযানে ব্যর্থতা স্বীকার করতেও চায় না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]