চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৭:০৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৭:০৭:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চিরিরবন্দরে থানায় সাধারণ ডায়েরি করতে গিয়ে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানালে দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা গত ১৩ এপ্রিল সোমবার দিবাগত রাত সোয়া ১১টায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এএসআই আক্তারুজ্জামানকে পুলিশ লাইনে ক্লোজ করেন।

জানা যায়, গত ১৩ এপ্রিল সকাল ১০টায় দৈনিক কালবেলা পত্রিকার চিরিরবন্দর প্রতিনিধি ও চিরিরবন্দর জাফর ইকবাল তার মোবাইল হারানোর বিষয়ে জিডি করতে থানায় গেলে প্রথমে কম্পিউটার অপারেটরের কাছে যান। সেখান থেকে অপারেটর তাকে ডিউটি অফিসারের কাছে পাঠায়। ডিউটি অফিসার পুনরায় তাকে অপারেটরের কাছে যেতে বলেন। এভাবে কয়েক দফা ঘোরাঘুরির পর ওই সাংবাদিক ক্ষুব্ধ হয়ে ওসি তদন্তকে ফোন করে তাদের বিরুদ্ধে অভিযোগ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ডিউটি অফিসার এএসআই আক্তারুজ্জামান ও কম্পিউটার অপারেটর ওই সাংবাদিকের শাটের কলার ধরে টেনেহিঁচড়ে হাজতখানায় নেওয়া চেষ্টা করে ও তার মোবাইল ফোন এবং পত্রিকার আইডি কার্ড কেড়ে নেয়।

এ ঘটনাটি জানাজানি হলে চিরিরবন্দর প্রেসক্লাবের সব সাংবাদিকসহ বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের নির্দেশনায় ওই সাংবাদিক পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে জেলা পুলিশ সুপার এএসপি সদর সার্কেলকে দ্রুত তদন্তের নির্দেশ দেন ও দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এরপর রাত সোয়া ১১টায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এএসআই আক্তারুজ্জামানকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]