সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিমের উদ্যোগে এই প্রথম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় বর্ণিল সাজসজ্জা ও নানা আয়োজনে নতুন বছর ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে থানার কম্পাউন্ডে সকাল ৯ টা থেকে শুরু হয় পহেলা বৈশাখ নতুন বছরের উৎসব। এ উপলক্ষে হাইওয়ে থানা এলাকার মহাসড়কে নিরাপত্তা
জোরদার, পান্তা ভাত, ইলিশ, শুটকি ভুনা, আলু ভর্তা, বেগুন ভাজা, মরিচ ভাজা দিয়ে সকালের খাবার, দুপুরে গরুর মাংস দিয়ে প্রীতিভোজ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
উৎসব শেষ হয় দুপুর ২ টায়। উক্ত বাংলা নববর্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আনন্দ টিভি সাংবাদিক শেখ বেলাল আহমেদ, সাংবাদিক নুরুল হুদা চৌধুরী ইলিয়াছ, হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কন্ঠ মহিলা শিল্পী মলি সরকার, ডিজে সুমাইয়া সরকার প্রমূখ।