​মির্জাগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১২:২৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১২:২৭:১৭ অপরাহ্ন

এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল ) সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল এর নেতৃত্বে এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, সাংগঠনিক সম্পাদক মো. সুজন সিকদার। 

এছাড়াও শোভাযাত্রাটিতে উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল মৃধা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]