কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১২:১৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১২:১৩:২৩ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের বড় ছড়ার পাড় গ্রামের মোঃ সৈফুর ইসলামের ছেলে মোঃ আব্দুল জলিল (২৫)।
 
স্থানীয় ও স্বজনরা জানান, সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে সেচ পাম্প চালু করতে গিয়ে  আব্দুল জলিল বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সোমবার দুপুরে ইরি ক্ষেতে সেচ দিতে পাম্পের মোটর চালু করতে গিয়ে জলিল বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানিয়েছেন তার বোন জামাই মোঃ লিয়াকত হোসেন।
 
এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি বলে নিশ্চিত করেছেন কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]