রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১২:০২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১২:০২:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ বিভিন্ন দেশীয় উপাদান প্রদর্শন করেন। শোভাযাত্রার পুরো পথে শিল্পীরা দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি গান পরিবেশন করে উৎসবের আমেজ ছড়িয়ে দেন।

শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতিকে বাদ দিয়ে বিজাতীয় ও পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ জাতির জন্য ক্ষতিকর। বাঙালির প্রকৃত চেতনা ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]