মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় সদর পৌরসভার ৩নং জগতপুর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী রুবেল আলম (নাগর)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। নতুন বছরের এই শুভক্ষণে তিনি ৩নং ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, নতুন বছর হোক ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের অঙ্গীকারে উজ্জীবিত। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।