রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৫:৩৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৫:৩৯:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রংপুর হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশ (২৬) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাশ হারাগাছ থানার বাহারকাছনার তেলিপারার জাহিদু ইসলামের ছেলে।

মামলার সুত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকসেবী পলাশের ছুরিকাঘাতে এএসআই পিয়ারুল গুরুতর আহত হয়। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরসহ আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করে। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে আজ আদালত পলাশের মৃত্যুদণ্ডসহ দশ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। এছাড়া আরো দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এস এম মাহামুদুল করিম (লিটন) জানান, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]