​কেন্দুয়ায় চেকপোস্টে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৪:৫০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৪:৫০:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল কেন্দুয়া থানার গড়াডোবা ইউনিয়নের রেইনট্রি তলা-সান্দিকোনা গ্রামীণ সড়কের দামিনা মোড়ে চেকপোস্ট বসায়।

এসময় একটি সিএনজি অটোরিকশি তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার নন্দরামপুর ইউনিয়নের দক্ষিণ নন্দরামপুর গ্রামের বাসিন্দা মো. জিল্লুর রহমান (৪৪), পিতা-একদিল মিয়া।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাদী হয়ে আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]