ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০২:৫৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০২:৫৬:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশপরা ডাকাত দল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুটে নিয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় রড ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। ভোরে রান্নাঘরের গ্রিল কেটে মুখোশপরা ৭/৮ জন ডাকাত দোতলার ঘরে প্রবেশ করে। তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে আলমিরার চাবি নিয়ে ৪০ ভরি স্বর্ণালংকার ও দুটি মাটির ব্যাংক ভেঙে প্রায় দুই লাখ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা সিসি ক্যামেরার ডিভিআর মেশিন খুলে নিয়ে গেছে। পরে জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]