আড়াই কোটি টাকার অবৈধ স্বর্ণের বারসহ আটক ১

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ১২:০৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ১২:০৪:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনা পুরাতন রেলস্টেশনের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি অবৈধ স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তির নাম আলঙ্গীর খান (৫৫)। সোমবার (১৩ এপ্রিল) আনুমানিক ভোর ৫টা ৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আলঙ্গীর খান দর্শনা পৌরসভার মোবারকপাড়ার মরহুম বাদল খানের ছেলে।

 
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নে নাজমুল হাসান সকাল সাড়ে ৯টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি এলাকা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেন। কিন্তু সে সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটকের পর সেখানে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো খুলে সেখান থেকে ১০টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোন সেট জব্দ করা হয়।


উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন আনুমানিক ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। জব্দকৃত মোবাইল ফোন সেটের আনুমানিক দাম ১০ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজুর পর উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে তিনি আরো জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]