নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, নিজেকে আল-আকসা মসজিদের ‘মালিক’বলে মনে হচ্ছে। ইসলামের অন্যতম পবিত্র স্থান আল-আকসায় অভিযান চলাকালে বেন গভির এই বিতর্কিত মন্তব্য করেন।
ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির রোববার জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করেন। এরপর তিনি বলেছেন, সেখানে পা রেখে তার মনে হচ্ছে তিনিই সে জায়গার মালিক। ইহুদি উপাসকদের জন্য সেখানে আরো বেশি প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
তার অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে বেন গভির বলেন, ‘আমার আজ মনে হচ্ছে, আমিই এখানের মালিক। এখনো আরো অনেক কাজ বাকি, আরো উন্নতি দরকার। আমি প্রধানমন্ত্রীকে আরো বেশি করতে চাপ দিতে থাকব। আমাদের আরো উপরে উঠতে হবে।’
এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরাইল ৪০ দিনের বেশি বন্ধ রাখার পর ফিলিস্তিনিদের জন্য মসজিদটি আবার খুলে দিয়েছে। বন্ধের সময় রমজান, ঈদুল ফিতর এবং শুক্রবার জুমা নামাজেও ফিলিস্তিনিরা প্রবেশ করতে পারেননি।
আল-আকসার তত্ত্বাবধায়ক জর্ডান বলেছেন, বেন গভিরের এই সফর স্ট্যাটাস কো চুক্তির লঙ্ঘন এবং এটি ‘পবিত্রতার অবমাননা, নিন্দনীয় উত্তেজনা ও অগ্রহণযোগ্য উস্কানি।’ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দফতর সতর্ক করেছে, এই ধরনের পদক্ষেপ এলাকার পরিস্থিতি আরো অস্থির করে তুলতে পারে।