কয়রায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০১:৪০:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০১:৪০:২২ পূর্বাহ্ন

শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি 

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে খুলনার কয়রায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় বাংলাদেশ  জামায়াতের ইসলামী কয়রা উপজেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

  কয়রা সদরে মিছিল শেষে মসজিদ আবু বকরের সামনে এই সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব,  জামায়াতে ইসলামীর উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু তাহের, কয়রা সদর  ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, বাগালি ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হামিদ, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাষ্টার নূর কামাল হোসেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ভারপ্রাপ্ত আমীর খান ইসহাক আলী, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম সালাহউদ্দীন প্রমুখ। 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]