সাতক্ষীরায় ভোজ্য তেলের অবৈধ মজুদ বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও জেলা ম‍্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল।

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১১:০৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১১:০৫:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরায় ভোজ্য তেলের অবৈধ মজুদ বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও জেলা ম‍্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল।

  অদ্য ১২/০৪/২০২৬ ইং তারিখ, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার আভিযানিক দল সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকায় ভোজ্যতেলের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করে লাকী স্টোর নামীয় প্রতিষ্ঠানকে মুদি দোকানের লাইসেন্স নিয়ে নিজ বসত বাড়িতে ৩৪ ড্রাম (প্রতিটিতে ২০০ লি.) সরিষা ও রাইস ব্র‍্যান অয়েল মজুদ করার অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১) মোতাবেক ৫০,০০০/-  টাকা জরিমানা করা হয়েছে। 

 অন্য এক অভিযানে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন মৌতলা এলাকায় অভিযান পরিচালনা করে ফেরদৌস মোড়ল (৫৫) নামক এক ব্যক্তিকে নিজ বাড়ীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে ১০,০০০/-  টাকা জরিমানা করা হয়েছে। 

 অভিযান পরিচালনাকালে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহেদ হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]