নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৫:৪৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৫:৪৬:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বরিশাল-ঝালকাঠি মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) ঘটনাস্থলেই মারা গেছেন।

রোববার দুপুর ২টার দিকে নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই মাহবুব সৈকত জানান, বরিশাল থেকে ঝালকাঠির দিকে আসার পথে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে হুমায়ুন কবির সাগর ঘটনাস্থলেই মারা যান।

মোটরসাইকেল চালক সোহেল (ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]