জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াত আমির

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৫:১৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৫:১৬:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাদের নিয়ে আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির অভিযোগ করে বলেন, বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

তিনি বলেন, জুলাই শহীদরা কোনো দলের সম্পত্তি নয়, কিন্তু তাদের নিয়ে রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরি করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ব্যবহার করে সংসদে প্রভাব বিস্তার ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হয়েছে।

এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে রাজপথে নামার প্রস্তুতি রয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, গণআন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]