নিজস্ব প্রতিবেদক
ভোলায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। ১১ এপ্রিল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল মমিন (৩৪), ভারতের সিপাহীজলা রাজ্যের যাত্রাপুর থানার, বাঁশপুকুর গ্রামের বসার আলীর ছেলে। তার মায়ের নাম হাজেরা খাতুন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি চৌকস দল তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি, তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার আত্মগোপনে থাকার উদ্দেশ্যে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদকপাচারকারী চক্রের ১ সদস্যের সাথে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম আমার দেশকে জানান, আটককৃত আব্দুল মমিন পিতা বসার আলী। তার বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে। মামলা নং-২৫ তারিখ-১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হবে।