সরকারি খরচে আইনি সেবা পেলেন ৩০ হাজারের বেশি শ্রমিক

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১২:০৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১২:০৪:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে লিগ্যাল এইডের মাধ্যমে ৩০ হাজার ৪১ জন শ্রমিককে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০০৯ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত লিগ্যাল এইডের আওতায় আইনি সহায়তার বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই সেবা চালু করা হয়। পরে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল স্থাপন করা হয়। এসব সেলের মাধ্যমে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৩০ হাজার ৪১ জন শ্রমিক আইনি সহায়তা পেয়েছেন।

এ সময় ২২ হাজার ১১০টি আইনি পরামর্শ দেওয়া হয়েছে। ৪ হাজার ৬২২টি মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ৮২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।

বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে ৩ হাজার ৩০৯টি মামলার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ১ হাজার ৯২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।

আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]