সমঝোতা ছাড়াই প্রথম দফার বৈঠক শেষ, যুদ্ধবিরতির আহ্বান পাকিস্তানের

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১১:২২:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১১:২২:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
টানা ২১ ঘণ্টা বৈঠকের পরেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনা। ইরান ও যুক্তরাষ্ট্রের এই আলোচনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার উভয় পক্ষকে যুদ্ধবিরতির প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোর যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি অব্যাহত রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব বজায় রেখে আলোচনা চালিয়ে যাবে, যাতে পুরো অঞ্চলসহ বিশ্বে টেকসই শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা সম্ভব হয়।


ইসহাক দার জানান, ভবিষ্যতেও পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ ও যোগাযোগ সহজতর করতে সক্রিয় ভূমিকা পালন করবে।

এছাড়া তিনি উভয় পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টাকে তারা স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে তিনি আশা করেন, দুই দেশই ইতিবাচক মনোভাব বজায় রেখে স্থায়ী শান্তির পথে এগিয়ে যাবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]