দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন এলাকায় র‌্যাব-১৩ এবং পার্বতীপুর উপজেলা প্রশাসন এর যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনায় ১২০০ লিটার পেট্রোল জব্দসহ ০১ জন ব্যবসায়ীকে ৫,০০০/- টাকা জরিমানা।

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১২:৩২:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১২:৩২:২৮ পূর্বাহ্ন
 
দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন এলাকায় র‌্যাব-১৩ এবং পার্বতীপুর উপজেলা প্রশাসন এর যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনায় ১২০০ লিটার পেট্রোল জব্দসহ ০১ জন ব্যবসায়ীকে ৫,০০০/- টাকা জরিমানা।
 
বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাকারবারী এবং অবৈধ মজুতদারিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 

 এরই ধারাবাহিকতায় ইং ১১/০৪/২০২৬ তারিখ দুপুর ০১.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল এবং উপজেলা প্রশাসন, পার্বতীপুর দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ১২০০ (এক হাজার দুইশত) লিটার জ্বালানী তেল পেট্রোল (যার আনুমানিক বাজার মূল্য-১,৩৯,২০০/-) জব্দসহ  অবৈধভাবে জ্বালানী তেল মজুত করার জন্য পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪ ধারা মোতাবেক ব্যবসায়ী মোঃ রায়হানুল ইসলাম (২৭), পিতা-আশরাফুল ইসলাম, সাং-হাজীপাড়া, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর'কে ৫০০০/- টাকা জরিমানা করা হয়।
 
ছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]