​শহীদ সাজিদের স্বরণে 'হাফিজ থিওলজি' কোচিং কর্তৃক মডেল টেস্ট অনুষ্ঠিত

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ১০:৪৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ১০:৪৯:২১ অপরাহ্ন

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ডি' ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য শহীদ সাজিদ আবদুল্লাহর স্বরণে উন্মুক্ত মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা করেছে ‘হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং এন্ড আইডিয়াল হোম’ কোচিং সেন্টার। এতে অংশগ্রহণ করেছিল প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর এ মডেল টেস্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। 

হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং এন্ড আইডিয়াল হোম -এর পরিচালক ও ইবি আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান হাফিজ বলেন, শহীদ সাজিদ আব্দুল্লাহ আমার বিভাগের ছোট ভাই, সে প্রতিবছর ডি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করতো। তাঁর স্বরণে ও আত্মার মাগফেরাত কামনার জন্য আমরা আজকে এই আয়োজন করেছি । আগামীকাল সকালে কেন্দ্রীয় মসজিদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও দিক নির্দেশনা মূলক কিছু কথা হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সাজিদ আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ১৭ জুলাই সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা যায়, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]