কাউখালীতে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে প্রশাসনের সমন্বিত অভিযান

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৯:১৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৯:১৫:৪৪ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি 
 
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সমন্বিত অভিযান অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা চত্বর থেকে এই বিশেষ কার্যক্রম শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অভিযানে অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী সহ  বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
অভিযানে বাজার, ড্রেন এবং সরকারি অফিস সংলগ্ন জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
 
সমন্বিত এই অভিযান চলাকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,
"ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। প্রতিটি বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং জমা পানি অপসারণে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। আমরা মূলত অংশীজনদের দায়িত্ব মনে করিয়ে দিতেই এই সমন্বিত উদ্যোগ নিয়েছি। এছাড়া
উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিচালনা করা হবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]