​কুমিল্লায় সংরক্ষিত নারী আসন ঘিরে বিএনপির ৮ নেত্রীর দৌড়ঝাঁপ মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা ও কেন্দ্রীয় সমর্থন পেতে জোর প্রচেষ্টা

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৭:০০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৭:০০:০৯ অপরাহ্ন


মোঃ আবদুল্লাহ বুড়িচং  প্রতিনিধি।। 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুমিল্লায় রাজনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে এবং আগামী ১২ মে এসব আসনে ভোটগ্রহণের কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সরকার গঠনের পর থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপির একাধিক নেত্রী সক্রিয় হয়ে উঠেছেন। অন্তত আটজন সম্ভাব্য প্রার্থীর নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে। তারা নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং দলীয় আনুগত্য তুলে ধরে জীবনবৃত্তান্ত প্রস্তুত করে দলের উচ্চপর্যায়ে জমা দিয়েছেন।

একই সঙ্গে কেন্দ্রীয় নেতা ও স্থানীয় প্রভাবশালীদের সমর্থন পেতে জোর তদবির চালাচ্ছেন তারা। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন অ্যাডভোকেট ডালিয়া রহমান, শামীমা আক্তার রুবী, দিলারা শিরিন, সাকিনা বেগম, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, শাহনাজ আক্তার, রায়হান রহমান হেলেন এবং সামিরা আজিম দোলা।


কার্যালয়ে পুরোনো কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং নিজ নিজ অবস্থান শক্তিশালী করতে কাজ করছেন। কেউ স্থানীয় সরকারে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, কেউবা কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয়। আবার কেউ মানবাধিকার ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছেন।

সব মিলিয়ে, সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে। এখন দেখার বিষয়, দলীয় বিবেচনায় শেষ পর্যন্ত কারা মনোনয়ন পান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]