​ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৩:৪১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৩:৪১:৪৫ অপরাহ্ন

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের  বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার ছেলে। গত ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলার আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে ঘিরে ফেলে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়। পুলিশ আরও জানায়, মোরশেদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

বিজয়নগর থানার  ওসি ( তদন্ত ) রাজীব চন্দ্র সরকার  বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]